• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সংবর্ধনা কটিয়াদীতে সাজাপ্রাপ্ত ও ১৮ মামলার আসামি সাজন ঘোষ গ্রেপ্তার ​গাজীপুরে মিনি ট্রাক ও অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার আরপিএমপি হারাগাছ থানার অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ডিমলায় মায়ের উপর অভিমানে বিষপানে স্কুলছাত্রের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে (এসআরবি)’র অভিযানে বিদেশি মদসহ গ্রেপ্তার-১ পূর্বধলায় মাদকের বিরুদ্ধে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ

চুনতিতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ডিএফসির প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম সংবাদদাতা:
পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে ডিবেটার্স ফোরাম চুনতি (DFC) আয়োজিত সীরাতবিষয়ক সাধারণ জ্ঞান, লিখিত ও বক্তব্য প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২১ অক্টোবর ২০২৬) এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। সাধারণ জ্ঞান ও লিখিত প্রতিযোগিতার (ক) বিভাগে প্রথম স্থান অর্জন করেন মিকাতুল মুরাদ রাজিন, দ্বিতীয় মহিউদ্দিন ফাহাদ এবং তৃতীয় সফওয়াত শাহির। (খ) বিভাগে প্রথম হন মুহাম্মদ শোয়াইব, দ্বিতীয় মুহাম্মদ ফাহাদ এবং তৃতীয় মুহাম্মদ মাহফুজুল হুদা আদিব। অন্যদিকে, বক্তব্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মুহাম্মদ তওহিদ উদ্দিন, দ্বিতীয় মুহাম্মদ সাবকাত এবং তৃতীয় মুহাম্মদ শোয়াইব।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবেটার্স ফোরাম চুনতির সভাপতি এবিএম গোলাম রব্বানী, সেক্রেটারি তাজিম আহমেদ, অর্থ সম্পাদক তাফহীম ইবনে সালমানী আলবী এবং কার্যকরী পরিষদের সদস্য ওমর গণি চৌধুরী, আসাদুর রহমান মাহসিন, মহিউদ্দিন হিমেল, মুনতাসির ফায়েদ ও মেরাজ বিন ওয়াহিদ।

আয়োজকদের মতে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন, তা নিজেদের জীবনে ধারণ এবং সদস্যদের জ্ঞানচর্চা ও বক্তব্য প্রদানের দক্ষতা বিকাশে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd