• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ

ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ

Reporter Name / ২৫ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী:

নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের পাটগ্রামে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। একই সঙ্গে পাটগ্রাম সীমান্ত এলাকা থেকে জব্দ করা হয়েছে বিদেশি মদ।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত দেড়টার দিকে ডিমলা উপজেলার বালাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় ইয়াবাসহ মো. মিনারুল ইসলাম (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর আগে বুধবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ জব্দ করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, আটক মিনারুল ইসলামকে উদ্ধার করা ইয়াবাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নীলফামারীর ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে জব্দ করা বিদেশি মদ আইনানুগ প্রক্রিয়ার জন্য পাটগ্রাম থানায় দেওয়া হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদকের প্রবেশ ও পাচার বন্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd