• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ, দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত মায়ানমার সীমান্তে গ্রিন হিলের কর্মকর্তাদের মানবিক সেবায় বাঁচলেন প্রসূতি মা ও নবজাতক জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ গোয়াইনঘাটে দুর্ভোগ ঘোচাতে কাপনা খালে বাঁশের সেতু বানাচ্ছে গ্রামবাসী ফুলবাড়ীর সাব-রেজিস্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি ইদ্রিস আলী, প্রতিপক্ষরা জোরপূর্বক ৮০ শতক জমির ধান কেটে নিয়ে যায় খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে যুবক আটক লালমনিরহাটে ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন নেত্রকোনায় ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার শেরপুরে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক, একটিতে শিক্ষার্থী উপস্থিতি মাত্র ২০ শতাংশ

গোয়াইনঘাটে দুর্ভোগ ঘোচাতে কাপনা খালে বাঁশের সেতু বানাচ্ছে গ্রামবাসী

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের লাউরকুনিস্থ কাপনা খালের উপর দুর্ভোগের অবসান ঘটিয়ে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এবং এলাকাবাসীর অর্থায়নে একটি বাঁশের সেতু নির্মাণ কাজ শুরু করেছেন কামাইদ, লাউরকুনি, খলারচটি, ফুতারোচটি, ভোলানাথ বাড়ি, বরইতলার বাসিন্দারা। এ সেতু নির্মাণ হলে ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের হাজারো মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা সহজেই যাতায়াত করতে পারবেন।

দীর্ঘদিন ধরে খালের ওপর সেতু না থাকায় ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে সাঁতার কেটে বা নৌকা দিয়ে পারাপার হতে গিয়ে নারী, শিশু ও বয়স্কদের চরম বিপাকে পড়তে হতো। এলাকার কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে পড়াশোনার জন্য যাতায়াত করত। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে ধর্ণা দিয়েও স্থায়ী কোনো সমাধান মেলেনি।

জনসাধারণের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংগঠন লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদ ও এলাকাবাসী। এলাকাবাসীর স্বেচ্ছাশ্রম এবং এলাকার মানুষের অর্থায়নে খালের ওপর বাঁশ দিয়ে সেতু তৈরির কাজ করা হয়।

সেতুটি নির্মিত হলে ডৌবাড়ী ইউনিয়নের ১০টি গ্রামের মানুষের কষ্ট লাঘব হবে। এখন থেকে খুব সহজেই দুই পাড়ে বসবাসরত স্থানীয়রা হাট-বাজারে যাতায়াত করতে পারবেন। উৎপাদিত কৃষি পণ্য সহজে বাজারজাত করতে পারবেন। আর্থিক ক্ষতির হাত থেকেও রক্ষা পাবেন কৃষকরা।

এ বিষয়ে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শাহাদাত হোসেন বলেন, কাপনা খালের উপর পাকা সেতু নির্মাণ দীর্ঘদিনের দাবি। বাঁশের সেতু নির্মাণ হলে সাময়িক সুবিধা হবে। স্থায়ী পাকা ব্রিজ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি।

৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফতাব উদ্দিন বলেন, আমরা গ্রামবাসীর উদ্যোগে বাঁশের সেতু নির্মাণ কাজ শুরু করেছি। সরকারের কাছে আমাদের দাবি দ্রুত কাপনা খালে একটি ব্রিজ নির্মাণে উদ্যোগ নেবেন।

গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান বলেন, এমন স্বউদ্যোগী কাজের ভূয়সী প্রশংসা করেন। জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে বড় বড় সমস্যার সমাধান নিজেদের উদ্যোগেই করা সম্ভব। তবে এই দুর্ভোগপূর্ণ স্থানে কাপনা খালে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd