• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে ইউএনও ও অ্যাসিল্যান্ডের সাথে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গোয়াইনঘাটে আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার সিংড়ায় জুয়ার আসরে পুলিশের হানা গ্রেফতার ২ লালমনিরহাটে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন কটিয়াদীতে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার বিদ্যমান স্কুল ফিডিং অব্যাহত রেখে বিকল্প খাদ্য সরবরাহ পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হাতীবান্ধা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মোটরসাইকেল আটক ‎সরওয়ার কামাল: শিল্পের টানে গড়ে ওঠা এক ব্যতিক্রমী মানবিক বন্ধন কবিতাঃ বেকারত্বের যন্ত্রণা খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় প্রাচীন পাথরের বাটি উপহার দিলেন শিক্ষার্থী চৈতি

থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি ইদ্রিস আলী, প্রতিপক্ষরা জোরপূর্বক ৮০ শতক জমির ধান কেটে নিয়ে যায়

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর:
দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের কানোচগাড়ী (পশ্চিম কুচিয়ামোড়) গ্রামে মোঃ ইদ্রিস আলীর পৈতৃক সম্পত্তি থেকে জোরপূর্বক আমন মৌসুমের ধান কেটে নিয়ে যান মোঃ হাচেন আলী গংরা।

বিরামপুর থানায় গত ০৯-১১-২০২৬ তারিখে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, কানোচগাড়ী মৌজার ১৭৮ দাগের ১ একর ১৬ শতকের মধ্যে ৮০ শতক জমি পৈতৃক সূত্রে পেয়ে দীর্ঘ কয়েক যুগ ধরে চাষাবাদ করে ভোগ দখল করে আসছেন মৃত রিয়াজ উদ্দীনের পুত্র মোঃ ইদ্রিস আলী (৬৮)। চলতি বছর তিনি ওই জমিতে আমন ধান চাষ করেন।

জমিতে ধান কাটার সময় আসায় একই গ্রামের প্রতিপক্ষ মোঃ হাচেন আলী (৫৬), পিতা- মৃত ইসিমুদ্দীন, মোঃ মহাসিন আলী (৫০), পিতা- মোঃ হাচেন আলী, মোঃ মুন্না (২৭), মোঃ নাঈম (২২), উভয়ের পিতা- মোঃ মহাসিন আলী, মোঃ মকলেছ (৫৫), পিতা- ছইর উদ্দিন, মোঃ উজ্জ্বল (২৫), মোঃ সাদো (২২), উভয়ের পিতা- মোঃ মকলেছ তারা দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে গত ১০-১১-২০২৬ তারিখে মোঃ ইদ্রিস আলীর জমিতে গিয়ে ধান কাটতে শুরু করেন।

এ সময় জমির প্রকৃত মালিক মোঃ ইদ্রিস আলী তাদেরকে ধান কাটতে বাধা দিলে তারা তাকে মারপিট ও হত্যার হুমকি দেন। এই ঘটনায় তিনি নিরুপায় হয়ে বিরামপুর থানায় অভিযোগ করলেও থানা পুলিশ অভিযোগটি আমলে না নেওয়ায় প্রতিপক্ষরা গরীব অসহায় মোঃ ইদ্রিস আলীর ৮০ শতক জমির ধান কেটে নিয়ে যায়।

মোঃ ইদ্রিস আলীর অভিযোগে আরও জানা যায়, প্রতিপক্ষরা তার জমিতে থাকা ১৩টি ইউক্যালিপটাস গাছও কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

মোঃ ইদ্রিস আলী প্রতিপক্ষদের বিরুদ্ধে দিনাজপুর বিজ্ঞ আদালতে জমি সংক্রান্ত বিষয়ে মামলা করেন। সেই মামলায় গত ২৩-১০-২০১৩ তারিখে অতিরিক্ত দায়রা জজ আদালত মোঃ ইদ্রিস আলীর পক্ষে রায় দেন। প্রতিপক্ষ মোঃ হাচেন আলী ১.১৬ একরের মধ্যে দুইজনের অংশ ক্রয় করেন। কিন্তু তিনি মোঃ ইদ্রিস আলীর পুরো ৮০ শতক জমি দখল করার চেষ্টা করেন। মোঃ ইদ্রিস আলী বার বার ধান চাষ করলেও লাঠিয়াল বাহিনী দিয়ে প্রতিবারেই মোঃ হাচেন আলী ধান কেটে নিয়ে যান। এবারও তাই করেছেন।

এই ঘটনায় বিরামপুর থানার এসআই নুরুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, ঘটনার অভিযোগ পেয়েছি তবে অন্য কাজের কারণে সেখানে যেতে পারিনি।

এদিকে জমির মালিক মোঃ ইদ্রিস আলী অভিযোগ করে বলেন, থানায় অভিযোগ দেওয়ার পরেও আমি তাদের কাছ থেকে কোনো সুবিচার পাইনি। অসহায় হওয়ায় প্রতিপক্ষরা বার বার তার ক্ষতিসাধন করছে। এ ব্যাপারে মোঃ ইদ্রিস আলী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd