• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কানিজ ফাতেমা, সি ইউ সি স্কুলে নৈশভোজ ও ফ্যান উপহার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, রাতে জরুরি সিন্ডিকেট সভা দৈনিক জনবাণীর প্রতিনিধিদের আগমনে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শন খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্রাক জব্দ, ৩৬টি মোবাইলসহ আটক ১ কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কানিজ ফাতেমা, সি ইউ সি স্কুলে নৈশভোজ ও ফ্যান উপহার

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

খুলনা প্রতিনিধি:
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগে এগিয়ে এসেছেন কাম ফর আনপ্রিভিলেজড চাইল্ড (সি ইউ সি) সংগঠনের অন্যতম সদস্য কানিজ ফাতেমা। তাঁর সৌজন্যে সি ইউ সি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে নৈশভোজ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় খুলনায় শিশুদের নিয়ে এই সুন্দর আয়োজন করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সুবিধার্থে তিনি স্কুলকে একটি ফ্যান উপহার দেন।

সন্ধ্যায় সি ইউ সি স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি মো. শাহীন হোসেন। সার্বিক কার্যক্রম সমন্বয় করেন সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক মো. মুজাহিদ হোসেন মিরাজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ হাওয়ারিয়া, শারমিন জাহান বর্ষা, ঝরনা খাতুন, সুখী আক্তার, শুভ ইসলাম, নাহিদ গাজি, মোহাম্মদ তাওহীদ হাসান, মোহাম্মদ শাওন, নাফিস ও মোহাম্মদ দুলাল। এ ছাড়া সংগঠনের সদস্য আকলিমা বেগম, স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মো. শাহীন হোসেন বলেন, “সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের ছোট ছোট ভালোবাসা ও সহযোগিতাই সুবিধাবঞ্চিত শিশুদের এগিয়ে যাওয়ার বড় শক্তি। কানিজ ফাতেমার এই মহৎ উদ্যোগ ও উপহার আমাদের মানবিক কার্যক্রমকে আরও বেগবান করবে।” তিনি কানিজ ফাতেমা ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি, সংগঠন ও শিক্ষার্থীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে শিশুদের মাঝে রাতের খাবার পরিবেশন করা হয়।

মানুষের প্রতি ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এমন উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা জোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd