মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান খুলনাঃ
দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উপলক্ষে রোববার দুপুর ২টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক ভোরের চেতনার বটিয়াঘাটা প্রতিনিধি মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক ইন্দ্রজিৎ টিকাদার, সোরহাব মুন্সী, এসএমএ ভূট্টো, মনিরুজ্জামান মনি, আরিফুজ্জামান দুলু, ইমরান হোসেন, আল আমিন গোলদার, সিএ মোঃ হারুন অর রশীদ, সিএ আব্দুস সামাদ আজাদ, সাংবাদিক গাজী তরিকুল, পরাগ রায়, রিপন রায় ও আল জাকারিয়াসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বক্তারা পত্রিকাটির দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন এবং আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য প্রকাশ ও দেশ-জনগণের কল্যাণে পত্রিকাটির ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।