• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কানিজ ফাতেমা, সি ইউ সি স্কুলে নৈশভোজ ও ফ্যান উপহার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, রাতে জরুরি সিন্ডিকেট সভা দৈনিক জনবাণীর প্রতিনিধিদের আগমনে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শন খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্রাক জব্দ, ৩৬টি মোবাইলসহ আটক ১ কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
ময়মনসিংহ জেলা পুলিশের নভেম্বর-২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা ও অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

সভায় শুরুতে পবিত্র কোরআনসহ অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে অক্টোবর-২০২৬ মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—
১. শ্রেষ্ঠ সার্কেল অফিসার: মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, হালুয়াঘাট সার্কেল, ময়মনসিংহ।
২. শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: হাবিবুর রহমান, অফিসার ইনচার্জ, গৌরীপুর থানা, ময়মনসিংহ।
৩. শ্রেষ্ঠ এসআই: এসআই (নিরস্ত্র) মো. আনোয়ার হোসেন, পাগলা থানা, ময়মনসিংহ।
৪. শ্রেষ্ঠ এএসআই: এএসআই (নিরস্ত্র) মো. আলী হোসেন, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ।
৫. শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার: এএসআই (নিরস্ত্র) কাঞ্চন মিয়া, ঈশ্বরগঞ্জ থানা, ময়মনসিংহ।
৬. শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার: এসআই (নিরস্ত্র) মো. রিপন উদ্দিন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহ।
৭. সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার: সার্জেন্ট মো. ইউসুফ আলী, ভালুকা ট্রাফিক, ময়মনসিংহ।

এছাড়া, অবসরজনিত পিআরএলে গমনকারী ১০ জন পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

কল্যাণ সভায় জেলা পুলিশের সদস্যদের বিভিন্ন সমস্যা, অসুবিধা ও আবেদনের পরিপ্রেক্ষিতে বিগত সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি চলতি মাসে প্রাপ্ত আবেদনগুলোর ভিত্তিতে পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় পুলিশ সুপার পুলিশ সদস্যদের বক্তব্য ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি অন্যান্য সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, কল্যাণ সভা শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন পুলিশ সুপার।

এ সময় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার কার্যক্রম, বিচারাধীন ও মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি এবং গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd