• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হোসেনপুরে নবাগত এসিল্যান্ড নিলুফা আক্তার রুপাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও রেকসোনা খাতুন নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন বটিয়াঘাটায় সুরখালী গাঁওঘরা বাজারে পুলিশের বিশেষ পথসভা ও আইনশৃঙ্খলার ওপর মতবিনিময় ডোমারে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের স্কুলশিক্ষার্থী ওমর ফারুকের সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত

জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

জামালপুর প্রতিনিধি:
“সেবার ব্রতে চাকরি”—এই স্লোগানকে সামনে রেখে জামালপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬-এর মাঠ পর্যায়ের শারীরিক সক্ষমতা যাচাই (Physical Endurance Test—PET) পরীক্ষার তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণে তৃতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১৩ নভেম্বর শুরু হওয়া মাঠ পর্যায়ের এ পরীক্ষার শেষ দিনে ১৬০০ মিটার দৌড়, টায়ার ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্ট অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষ পরিবেশে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করা হয়।
তৃতীয় দিনের পরীক্ষায় জামালপুর জেলা পুলিশের নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের উপস্থিতিতে প্রার্থীরা নির্ধারিত ইভেন্টগুলোতে অংশগ্রহণ করেন।
কনস্টেবল নিয়োগের এ পরীক্ষা পদ্ধতি ধাপে ধাপে এমনভাবে সাজানো হয়েছে, যাতে মেধাবী, যোগ্য ও শারীরিকভাবে সক্ষম প্রার্থীরা উত্তীর্ণ হওয়ার সুযোগ পান। মাঠ পর্যায়ের পরীক্ষা শেষে পুলিশ সুপার উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, নেত্রকোনা) স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, শেরপুর) নাসরিন আক্তার, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আদনান নূহাশ, জামালপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রেহেনা জান্নাত, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd