জেসমিন আক্তার মনি, জেলা প্রতিনিধি (রংপুর)
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় মাদকমুক্ত সমাজ গঠন ও অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
বুধবার সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন ২৭ নং ওয়ার্ডের খামারপাড়া এলাকায় শিউলির টি-স্টলের সামনে পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির পরিচয়: মোছা. শবনব ওরফে ভুরকি (৪৯), স্বামী- মো. তৈয়ব আলী, পিতা- মৃত ইব্রাহিম, মাতা- খায়রুন্নেছা, সাং- আলমনগর খামারপাড়া, ওয়ার্ড নং- ২৭, থানা- কোতোয়ালী, রংপুর মহানগর, রংপুর।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা জানিয়েছে, অপরাধ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।