• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গোপালগঞ্জে ঘরবাড়িতে আওয়ামীলীগ ছাত্রলীগ অগ্নিসংযোগের প্রতিবাদে খুলনায় যুবদলের বিক্ষোভ ও মিছিল সিলেটবাসীর জন্য উন্নয়নের সুখবর দিলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী: একনেকে ১১টি সেতু ও ৪২৩.১ কোটি টাকার অবকাঠামো প্রকল্প অনুমোদন জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাত দখলমুক্ত চাঁপাইনবাবগঞ্জে এসআরবি-৫ এর অভিযানে এস্কাফ সিরাপ ও নগদ টাকাসহ গ্রেফতার ৩ সাবেক ডিআইজি ও স্বজনদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ৫৩ বিজিবির তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ পাঁচবিবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন নেত্রকোণার অতিথপুর রেলস্টেশনে পেট্রোল ঢেলে আগুন, ৪১ সেকেন্ডের ভিডিও ভাইরাল ধামইরহাটে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৭টি ভারতীয় গরু ও মোটরসাইকেলসহ ১ জন আটক

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাত দখলমুক্ত

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

 

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাত দখলমুক্ত হয়েছে। এতে পথচারীদের মনে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, জগন্নাথপুর পৌর সদরের জগন্নাথপুর বাজারের ফুটপাত দখলমুক্ত করতে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ব্যস্ততম পৌর পয়েন্টসহ জগন্নাথপুর বাজারের বিভিন্ন স্থানে অভিযানকালে ফুটপাতে বসানো অস্থায়ী কিছু দোকানপাট অপসারণ করা হয়। এ সময় ফুটপাত দখল করে ও রাস্তার ওপর মালামাল রাখার দায়ে ৬ দোকানিকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন জগন্নাথপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা। অভিযানকালে জগন্নাথপুর বাজার সেক্রেটারি মোশাহিদ মিয়া ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিন জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd