• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ আহত ২ উলিপুরে চুরির অভিযোগে একজনকে গ্রেফতার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! কটিয়াদীতে ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে চারজন আহত খুলনায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ছেলে চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ কবিতাঃ আমার রাজকন্যা প্রান্তি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

কটিয়াদীতে ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে চারজন আহত

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

 

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কটিয়াদীতে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও ১টি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।

২০ নভেম্বর শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নে সরকারি মৎস্য হ্যাচারি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি খালি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে, সেই সময় অপর দিক থেকে আসা আরেকটি পিকআপ গাড়ি তার গতি নিয়ন্ত্রণ করতে না পেরে দুর্ঘটনাকবলিত অপর দুটি যানবাহনকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনটি যানবাহনের সংঘর্ষে চালকসহ ৪ জন গুরুতর আহত হন।

আহতদের মধ্যে মাত্র দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে একজন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ডালাকোট এলাকার মালেক মিয়ার ছেলে আজিজুল মিয়া (৩৫) এবং অপরজন একই এলাকার আলী রহমানের ছেলে মো. ইমন (২৮)। বাকি দুজনের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে কটিয়াদী উপজেলা ফায়ার সার্ভিস এবং পাকুন্দিয়া উপজেলা ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা চলছে।

উল্লেখ্য, তাদের মধ্যে একজনকে ফায়ার সার্ভিসের লোকজন গাড়ির রড কেটে আহত অবস্থায় গাড়ি থেকে বের করে।

কটিয়াদী হাইওয়ে থানার সার্জেন্ট রিয়াজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তারা স্থানীয়দের সহায়তায় আহতদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত চিকিৎসার জন্য প্রেরণ করেন। এ ব্যাপারে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd