• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনায় গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল হালিমের মৃত্যু বিএনপির মনোনয়ন ফরম কিনলেন সাবেক মেম্বার ফরিদ খান, দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার তিন মন্ত্রী ও তিন এমপিকে সঙ্গে নিয়ে দেশব্যাপী চলমান সহিংসতা ও নাশকতাবিরোধী গণমিছিল ও বিক্ষোভে উত্তাল সিলেট উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা সিংগাইরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক আটক, চালক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সদর থানার অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কটিয়াদীতে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে একজন নিহত

Reporter Name / ৭২ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে সোহেল মিয়া (৩২) নামে একজন নিহত হয়েছেন।

গত শনিবার রাত ৯টায় উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর ভাট্টা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া ওই গ্রামের বাসিন্দা। তিনি করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোহেল মিয়ার শ্বশুরবাড়ির সাথে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। সেই সময় শ্বশুরপক্ষের একজন তাকে এককাঠিয়া দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একজন স্থানীয় রাজনৈতিক কর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু বলেন, নিহত সোহেল মিয়া করগাঁও ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ছিলেন। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষী ব্যক্তিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নিহত সোহেলের শ্বশুরবাড়ির সাথে একটি জমির সীমানা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ঘটনার তদন্তে জড়িত খুনিদের গ্রেফতার করে প্রকৃত ঘটনার রহস্য উদঘাটনপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd