• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িমারী-লালমনিরহাট-বড়বাড়ি সড়ক চার লেনে উন্নীতকরণে মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ সভা নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের ২ জন আটক সুনামগঞ্জে পৃথক অভিযানে দেড় লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ চুনতিতে হিফজ সম্পন্নকারী ৭ শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কলমাকান্দায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত জামালপুরে সার্ভিস ডেস্ক কর্মকর্তাদের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ার ক্ষুদে শিক্ষার্থী মারজিয়ার একাধিক সাফল্য, তিন বিভাগে অর্জন পুরস্কার শেরপুরে পৌর এলাকার জমির বাজারমূল্য নির্ধারণে জেলা কমিটির সভা অনুষ্ঠিত পাঁচবিবির কৃষক পেল বিনামূল্যে সরিষার বীজ ও সার বিষাক্ত বিদ্যা: শিক্ষার আড়ালে মানুষ গড়ার সংকট

সুনামগঞ্জে পৃথক অভিযানে দেড় লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা সুনামগঞ্জের লাউরগড় ও চিনাউড়া এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছেন।

মঙ্গলবার ভোরে জেলার তাহিরপুর উপজেলার লাউরগড় ও সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া এই দুটি সীমান্ত এলাকায় গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত বাহিনী বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য, বাংলাদেশি ও ভারতীয় বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেন। এ সময় চোরাকারবারীরা বিজিবির জোয়ানদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃত মালামালের বর্তমান বাজার মূল্য প্রায় ১ লাখ ৫৬ হাজার ৬৮০ টাকা।

বিজিবি সূত্র জানায়, সুনামগঞ্জের সীমান্ত এলাকায় প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত এলাকা থাকায় ১৯টি বিওপির সদস্যরা দিনরাত এসব সীমান্ত সুরক্ষার জন্য টহল কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির সংবাদকর্মীদের জানান, বিজিবির ঊর্ধ্বতন সদর দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশসহ মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। আটককৃত বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামালসমূহ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd