• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলবাড়ীতে খাজাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন হাতীবান্ধায় ১৫ বিজিবির অভিযানে ভারতীয় অ্যাপকরিস সিরাপ জব্দ বুড়িমারী-লালমনিরহাট-বড়বাড়ি সড়ক চার লেনে উন্নীতকরণে মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ সভা নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের ২ জন আটক সুনামগঞ্জে পৃথক অভিযানে দেড় লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ চুনতিতে হিফজ সম্পন্নকারী ৭ শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কলমাকান্দায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত জামালপুরে সার্ভিস ডেস্ক কর্মকর্তাদের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ার ক্ষুদে শিক্ষার্থী মারজিয়ার একাধিক সাফল্য, তিন বিভাগে অর্জন পুরস্কার শেরপুরে পৌর এলাকার জমির বাজারমূল্য নির্ধারণে জেলা কমিটির সভা অনুষ্ঠিত

বুড়িমারী-লালমনিরহাট-বড়বাড়ি সড়ক চার লেনে উন্নীতকরণে মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ সভা

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

 

লালমনিরহাট প্রতিনিধি:

বুড়িমারী-লালমনিরহাট-বড়বাড়ি মহাসড়ককে চার লেনে উন্নীত করার লক্ষ্যে মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি এবং লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি উপস্থিত ছিলেন। এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

সংশ্লিষ্টদের মতে, গুরুত্বপূর্ণ এই সড়কটি চার লেনে উন্নীত হলে লালমনিরহাটসহ সমগ্র উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এর ফলে আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। পাশাপাশি পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা বাড়বে এবং স্থলবন্দরের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়াও বুড়িমারী-লালমনিরহাট থেকে সড়কপথে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় যেতে সময় বাঁচবে এবং পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd