• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনায় ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের স্টাডি ট্যুর পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির পরও গাজীপুরে শ্রমিক অসন্তোষ : মহাসড়ক অবরোধ করে আন্দোলন বাড়ছে মর্টগেজ বকেয়া, চাপে কানাডার পরিবারগুলো রংপুর পলিটেকনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের পর রাতে সংঘর্ষ, আহত ৫ খুলনায় গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল হালিমের মৃত্যু বিএনপির মনোনয়ন ফরম কিনলেন সাবেক মেম্বার ফরিদ খান, দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার তিন মন্ত্রী ও তিন এমপিকে সঙ্গে নিয়ে দেশব্যাপী চলমান সহিংসতা ও নাশকতাবিরোধী গণমিছিল ও বিক্ষোভে উত্তাল সিলেট উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুর পলিটেকনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের পর রাতে সংঘর্ষ, আহত ৫

Reporter Name / ৪৫ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

জেলা প্রতিনিধি রংপুর:

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগে মঙ্গলবার দুপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ওই সময় তাঁকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দিয়ে ক্যাম্পাস ছাড়েন।

তবে রাতেই পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের অভিযোগ, রাত ৮টার দিকে বহিরাগত কয়েকজন বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাসের দিকে এগিয়ে আসে। একপর্যায়ে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে অবস্থান নেওয়া দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হন এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

শিক্ষার্থীদের দাবি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ক্যাম্পাস ছাড়ার পর তাঁর উসকানিতেই বহিরাগতরা তাদের ওপর হামলা চালিয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মাহফুজার রহমান জানান, রাত সাড়ে ১১টা পর্যন্ত ক্যাম্পাস এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন এবং বাইরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd