• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রংপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা মামলায় ডেভিড-আব্দুল্লাহসহ ৬ আসামি গ্রেপ্তার, ককটেল হামলায় আহত ৪ পুলিশ সদস্য গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন: দেড় লাখ টাকা জরিমানা, ২১ মেশিন ও ৪ নৌযান ধ্বংস ভারেল্লা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম বাহাদুর ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জে ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘বিসিক বিজয় মেলা’ পপি এনজিও’র আওতায় ১০০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ টালিয়ামারা বাজারে আইনশৃঙ্খলা সভা: মাদক, চাঁদাবাজি ও জুয়া-ক্যাসিনো বন্ধে কঠোর হুঁশিয়ারি

চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার

Reporter Name / ৩৩ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ মাদক ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই অভিযুক্ত। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর বাজারসংলগ্ন দিয়াড় ধাইনগর এলাকায় মহানন্দা নদীর তীরবর্তী একটি ঘাটে এ অভিযান চালানো হয়। স্থানীয় সাইদুর রহমানের মুদি ও চায়ের দোকানের সামনের এলাকায় এ ঘটনা ঘটে। সদর মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই এলাকায় দুই ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহন করছে। খবর পেয়ে থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে চারটি প্যাকেট এবং বস্তার ভেতরে থাকা একটি ছোট ব্যাগ থেকে আরও একটি প্যাকেট উদ্ধার করা হয়। পাঁচটি প্যাকেটে মোট আনুমানিক ১০ কেজি গাঁজা পাওয়া যায়। প্রতিটি প্যাকেটের ওজন প্রায় ২ কেজি। উদ্ধার করা মাদকের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এঘটনায় পলাতক অভিযুক্ত হিসেবে বাবু হক (৩০) ও সুমন (৪২)-এর নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(খ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা ১০ কেজি গাঁজার জব্দতালিকা প্রস্তুত করে আলামত থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd