• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিএনসির অভিযানে গাঁজাসহ নারী আটক জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ফুলবাড়ীতে এনসিপির সংবাদ সম্মেলন কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় পাঁচবিবিতে স্বল্প মূল্যের চাল বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন খাদ্য নিয়ন্ত্রক খুলনায় একদিনে ৭ স্থানে গুলি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীন নগরবাসী সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ পাঁচবিবিতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন জামালগঞ্জে সুরমা নদীতে বালু ভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ কটিয়াদীতে বর্তমান মৌসুমে প্রকৃত কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয়ের লটারি অনুষ্ঠিত

কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময়

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) সুমনা পারভীন মিতার সঙ্গে উপজেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফুল দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডকে শুভেচ্ছা জানানো হয়।

উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপি’র সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সাবেক
যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক ছাত্রদলের সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদকশফিকুল ইসলাম টোকন, সাবেক ছাত্রদলের সদস্য সচিব শেখ শাহিন কবীর, সাবেক ছাত্রদলের সভাপতি রেদওয়ান ফেরদৌস রনিসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নবাগত ইউএনও ও এসিল্যান্ড সকলের সহযোগিতা নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd