• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয়

জগন্নাথপুরে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

Reporter Name / ৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মোহাম্মদ সুজন মিয়া, স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর

পারিবারিক বিরোধের জেরে মামলা দিয়ে আবু তাহের নামের এক ব্যক্তিকে হয়রানির প্রতিবাদে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামবাসী মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় শ্যামারগাঁও গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শ্যামারগাঁও গ্রামের আতিকুর রহমানের ছেলে আবু তাহের একজন নিরীহ মানুষ, তার ভাই আবু সুফিয়ানের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে, এই বিরোধের সুযোগে শ্যামারগাঁও গ্রামের মৃত, মোক্তার উদ্দিনের ছেলে ফারুক মিয়ার প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্দনে আতিকুর রহমানের দুই ছেলের মধ্যে বিরোধ লেগে আছে । মানববন্ধনে বক্তারা আরও বলেন, আবু তাহের সহজ সরল স্বভাবের লোক, তাঁর বিরুদ্ধে নিজ গৃহে চুরি ডাকাতির মামলা দায়ের করেন তারই আপন মা’ প্রধান সাক্ষী তাঁরই পিতা বৃদ্ধ অসুস্থ আতিকুর রহমান, গ্রামের কেউ জানেনা আবু তাহের নিজ বাড়িতে চুরি ডাকাতি করেছে। আপন ভাই ভাইয়ে মাঝে সম্পদের বিরোধ রয়েছে, বিষয়টি গ্রামের পঞ্চায়েত বারবার নিষ্পত্তির চেষ্টা করে আসছেন এমনকি প্রশাসনের মাধ্যমেও মিমাংসার চেষ্টা করে ফারুক মিয়ার জন্য পারিবারিক বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হয়নি, এই ফারুক মিয়া আ,লীগের একজন সক্রিয় নেতা থাকাকালীন সময়ে থেকে তুচ্ছ বিষয় নিয়ে নিরীহ মানুষেদের বিরুদ্ধে একাধিক মামলা করে হয়রানি করেন।

শ্যামারগাঁও গ্রামের মানুষ নিরীহ আবু তাহেরের উপর দায়েরকৃত মামলার সুষ্ঠু নিরপেক্ষ ও মামলা প্রত্যাহার করার জন্য দাবী জানান। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্যামারগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী হাসান মিয়া, মাওলানা তবারক আলী, মাওলানা এহিয়া আহমদ, মাওলানা জুনেদ আহমদ, বিলাল আহমেদ, শামীম আহমদ, শায়েস্তা মিয়া প্রমুখ। অনুষ্ঠিত মানববন্ধনে শ্যামারগাঁও গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd