• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী

কবিতাঃ পরিচর্যা

Reporter Name / ১০৬ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

কলমেঃ শিরিনা আক্তার

বাড়ির উঠোনে দক্ষিণ পাশে
তিন বছর আগে গড়েছিলাম একটি ছোট্ট বাগান,
স্বপ্ন মিশে ছিল মাটির গন্ধে—
সবুজের ভেতর লুকিয়ে ছিল প্রাণ।

কিন্তু কালের ব্যস্ত স্রোতে
অবহেলায় ঢেকে গেলো তার প্রাণ,
দিনের পর দিন নজর না পেয়ে
নিঃশব্দে কাঁদে সেই বাগান।

আজ শুক্রবার—
ছুটির নরম অলস সকাল,
মনে হলো, আজই তবে
দেই তাকে ভালোবাসার স্পর্শ একটুখান।

নাশতা শেষে পা রাখি বাগানে—
চমকে উঠি দেখি তার হাল!
আগাছার দখলে সবুজ হারিয়ে গেছে,
লতাপাতায় জড়ানো ক্লান্তির জাল।

দল বেঁধে ছড়িয়ে পড়েছে আগাছা,
চারপাশ যেন অবহেলার ছাপ,
তবু সকালের শিশির বিন্দু
ধরে রেখেছে স্নিগ্ধতার মাপ।

আমি ধীরে ধীরে, যত্নে যত্নে
উপড়ে ফেলি প্রতিটি আগাছা,
মাটির বুকে ফিরে আসে আলো—
জেগে ওঠে সবুজের ভাষা।

হঠাৎ দেখি—
আমার প্রিয় গাছগুলো হাসছে,
শিশুর মতো নির্মল মুখে
আনন্দের আলো ভাসছে।

বুক ভরে যেন নিঃশ্বাস নেয় তারা,
প্রাণ ফিরে পায় নতুন করে,
কিছু গাছ ছিল নুয়ে পড়া—
জল দিই তাদের শিকড় ভরে।

খুঁটির সাথে বেঁধে দিই যতনে,
দাঁড়িয়ে ওঠে দৃঢ়তায় ভর,
হেলেদুলে খেলা করে তারা
হাওয়ার মৃদু গানের ঘোর।

তখন মনে হলো—
শিশুরাও তো এমনই,
যত্নে পেলে, ভালোবাসায়
ফুটে ওঠে জীবনের বাণী।

পরিচর্যায় বড় হয় তারা,
শেখে আলো, শেখে পথ,
অবহেলায় হারিয়ে গেলে
অন্ধকারে ডুবে যায় রথ।

ফুলের মতো পবিত্র তাদের মন,
নিষ্পাপ, নির্মল, কোমল প্রাণ,
সঠিক ছোঁয়ায় তারাই একদিন
ছড়াবে ভালোবাসার গান।

গোলাপ, রজনীগন্ধা, বেলি হয়ে
ছড়াবে সুগন্ধ দিগন্তজুড়ে,
মানুষ হয়ে আলোকিত করবে
জীবনের প্রতিটি ঘরে।

গাছের ফুল ঝরে যায় একদিন,
তবু তার সুবাস থাকে চিরকাল—
তেমনি আদর্শ মানুষ হয়ে
বেঁচে থাকে প্রজন্মের অবিরল।

এসো আমরা হই সচেতন—
শিশুরাই আগামীর ধরণী,
যত্নে, মমতায়, ভালোবাসায়
গড়ে তুলি তাদের জীবনভূমি।

কারণ—
পরিচর্যাতেই লুকিয়ে থাকে
একটি সুন্দর আগামীকাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd