• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী

নীলফামারীর ডিমলা উপজেলায় তেলের দাম বাড়লো তবুও পেট্রোল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন

Reporter Name / ১৪১ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারী ডিমলা উপজেলায় ১৯ এপ্রিল পেট্রল পাম্প ও ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন তেল পাম্পে মোটরসাইকেল নিয়ে ভিড় জমাতে শুরু করেন চালকরা। দিন বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বেড়ে যায়, ফলে অনেক পাম্পে কয়ে হাজার’ মোটরসাইকেলের সারি দেখা যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি তেলের দাম বৃদ্ধি পাওয়ার পরও অনেকে আগের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে তেল সংগ্রহ করতে আসছেন। বিশেষ করে বিকেল ৩টা থেকে তেল দেওয়া শুরু হওয়ার প্রচলিত ধারণার কারণে ওই সময়কে কেন্দ্র করে চাপ আরও বেড়ে যায়। এতে করে পাম্পগুলোতে হঠাৎ করেই অতিরিক্ত ভিড় তৈরি হচ্ছে।
একাধিক মোটরসাইকেল চালক জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক ক্ষেত্রে দ্রুত তেল নেওয়া সম্ভব হচ্ছে না। এতে সময় ও শ্রম দুটোই নষ্ট হচ্ছে। কেউ কেউ আবার বাধ্য হয়ে অন্য পাম্পে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেখানেও একই চিত্র দেখা যাচ্ছে।
পাম্প সংশ্লিষ্টরা জানান, চাহিদা হঠাৎ বেড়ে যাওয়া, সরবরাহের চাপ এবং নির্দিষ্ট সময়ে অধিকাংশ গ্রাহকের উপস্থিতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন বলে জানান।
এদিকে সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে কিছুটা অসন্তোষ ও ভোগান্তি লক্ষ্য করা গেছে। তবে সংশ্লিষ্টরা আশা করছেন, সরবরাহ স্বাভাবিক থাকলে এবং সময়ভিত্তিক চাপ কমে এলে খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে গুরুত্বসহকারে পুলিশ উপজেলা প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ অনুযায়ী কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd