• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে ইউএনও ও অ্যাসিল্যান্ডের সাথে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গোয়াইনঘাটে আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার সিংড়ায় জুয়ার আসরে পুলিশের হানা গ্রেফতার ২ লালমনিরহাটে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন কটিয়াদীতে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার বিদ্যমান স্কুল ফিডিং অব্যাহত রেখে বিকল্প খাদ্য সরবরাহ পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হাতীবান্ধা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মোটরসাইকেল আটক ‎সরওয়ার কামাল: শিল্পের টানে গড়ে ওঠা এক ব্যতিক্রমী মানবিক বন্ধন কবিতাঃ বেকারত্বের যন্ত্রণা খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় প্রাচীন পাথরের বাটি উপহার দিলেন শিক্ষার্থী চৈতি

কটিয়াদীতে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

 

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের বাঁশের জঙ্গল থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের (৩৮) মৃতদেহ উদ্ধার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। মৃতদেহটির মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কাঁঠালতলী গ্রামের প্রদীপ বণিকের বাড়ির পাশের একটি বাঁশের জঙ্গলে স্থানীয় লোকজন একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

মৃত ব্যক্তির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখনো মৃতদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের কাজ করছে।

কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মৃতদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd