• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে ইউএনও ও অ্যাসিল্যান্ডের সাথে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গোয়াইনঘাটে আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার সিংড়ায় জুয়ার আসরে পুলিশের হানা গ্রেফতার ২ লালমনিরহাটে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন কটিয়াদীতে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার বিদ্যমান স্কুল ফিডিং অব্যাহত রেখে বিকল্প খাদ্য সরবরাহ পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হাতীবান্ধা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মোটরসাইকেল আটক ‎সরওয়ার কামাল: শিল্পের টানে গড়ে ওঠা এক ব্যতিক্রমী মানবিক বন্ধন কবিতাঃ বেকারত্বের যন্ত্রণা খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় প্রাচীন পাথরের বাটি উপহার দিলেন শিক্ষার্থী চৈতি

বিশ্বনাথে ইউএনও ও অ্যাসিল্যান্ডের সাথে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ-বিন-কাশেম ও সহকারী কমিশনার (ভূমি) শিহাব-বিন-আমিনের সাথে বৈঠক করেছেন বিশ্বনাথ পৌরসভার নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ। বুধবার উপজেলা পরিষদ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পৌরবাসীর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি হ্রাস, উন্নত নাগরিক সেবা নিশ্চিত করা, পৌরসভার সীমানা পুনর্নির্ধারণ, ড্রেন ও রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

এছাড়া স্বল্প সময়ের জন্য দেশে আসা প্রবাসীদের জন্ম নিবন্ধন, ভোটার আইডি, নামজারিসহ বিভিন্ন নাগরিক সেবা দ্রুত প্রদান, পৌর শহরের যানজট নিরসন, অবৈধ স্থাপনা ও স্ট্যান্ড উচ্ছেদ, বাসিয়া নদী ময়লা-আবর্জনা মুক্ত রাখা এবং নদী খননের সময় নিয়মিত কাজ তদারকির বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে এসব দাবি দ্রুত বাস্তবায়নে প্রশাসনের কাছে জোর দাবি জানান কমিটির নেতৃবৃন্দ। জবাবে ইউএনও ও পৌর প্রশাসক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, নাগরিক অধিকার বাস্তবায়ন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গৌছ খান, সদস্য আবু বক্কর সিদ্দিক, ডাক্তার চেরাগ আলী, আব্দুল মতিন, আব্দুল হান্নান, আব্দুল খালিক, আব্দুল মালিক, তাজ উদ্দিন, হেলাল মিয়া মেম্বার, মবশ্বির আলী, মফিক মিয়া, মোহাম্মদ শাহজাহান, হেলাল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd