• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাজাপুরে ৩ সন্তান নিয়ে ভাঙা খুপরি ঘরে দিনমজুর পরিবারের মানবেতর জীবন নরসিংদী সদর উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও আসমা জাহান মোঃ জাবেদুল ইসলাম এর একগুচ্ছ কবিতা রাণীশংকৈলে সরকারি সড়ক দখলমুক্ত করলেন এসিল্যান্ড মজিবুর রহমান সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা গভীর রাতে পুলিশের হানা, রাণীশংকৈলে ১ লাখ ৬৮ হাজার টাকার মাদকসহ গ্রেফতার ১ শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস, মডেল গার্লস কলেজে এমপি প্রিয়াঙ্কার মতবিনিময় শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরীর চেষ্টা, জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ ‎ জেলা প্রশাসক গোল্ডকাপে পূর্বধলাকে হারিয়ে বারহাট্টার দুর্দান্ত জয় যশোর জেনারেল হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, নারী আটক

কটিয়াদীতে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

Reporter Name / ৫৫ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৪পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে কটিয়াদী থানা পুলিশ।
৫ই সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত প্রায় একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী থানা পুলিশ উপজেলার বনগ্রাম ইউনিয়নের নদনা খন্দকার বাড়ি জামে মসজিদ সংলগ্ন মুদি দোকান থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ হক মিয়া (৫২) নামে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হক মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের নদনা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গ্রেফতারকৃত হক মিয়া দীর্ঘদিন ধরে মুদি ব্যবসার আড়ালে, মাদক বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ গোপন সূত্রে তথ্য নিয়ে জানতে পারেন হক মিয়া দোকানে বসেই, বিভিন্ন কৌশল নিয়ে মাদক বিক্রি করছেন। পরে শনিবার গভীর রাতে সেখানে এক অভিযানে পুলিশ হক মিয়াকে আটক করে এবং তার শরীরের বিভিন্ন জায়গা তল্লাশি করে মাথার টুপির ভিতর একটি ছোট প্যাকেটের মত কাগজে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে তাকে গ্রেফতার করে।
কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,, গ্রেফতারকৃত হক মিয়ার, মুদি দোকানটি ছিল, মাদক ব্যবসার গোপন আস্তানা। তিনি কৌশলে মাথার টুপির ভিতরে ইয়াবা রেখে বিক্রি করতেন বলে পুলিশের নিকট তথ্য ছিল।পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালিয়ে তাকে ইয়াবার ট্যাবলেট সহ গ্রেফতার করে।
বর্তমানে হক মিয়ার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে এবং তাকে দ্রুত আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd