• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতা: অপেক্ষার নীল আলো ডোমারে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্র আশিকের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে

কবিতাঃ এ কেমন রোগে আক্রান্ত

Reporter Name / ২০৪ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

 

কলমেঃ উম্মে কুলসুম খন্দকার

এ কেমন রোগে আক্রান্ত আমি,
যেখানে কান্নাও আজ শব্দহীন,
হৃদয়ের ভেতর ভয়ে যচ্ছে ব্যাথার ঝর
যা বোঝার মতো নাই কোনো ডাক্তার কিংবা কবিরাজ।

সেই ব্যাথার আগুনে জ্বলছি অভিরত
হৃদয়ে হচ্ছে অপ্রকাশিত ক্ষত।
নেই কোনো ঔষধ ভালো হবে ক্ষত
নেই কোনো ডাক্তার কারন বোঝার মতো।

চোখে জল নেই, তবু বুক ভিজে যায়,
প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে হারানোর ভয়।
ঘুম আসে না, স্বপ্ন তবু দেখি —
একটা হাত ধরার, যা কোনোদিন ধরা যায় না।

সবাই পাশে, কিন্তু মনে হয় যেনো কেউ নেই,
কান পেতে শুনি — নিজেরই নিঃশব্দ চিৎকার।
কথা বললে হাসি, না বললে ভুলে যাই,
আমি যেন এক জীবন্ত মৃতের মতো—
চলছি, হাঁটছি, তবু ভিতরটা শূন্যতায় ভরা।

দিন যায়, রাত আসে,
আসে না শুধু জীবনের পরিবর্তন,
এই মন চায় একটু আলোর সন্ধ্যান
কিন্তু চারদিক কেবলই ঘন অন্ধকার,
যেখানে ভালোবাসা শুধু গল্প,
আর বেঁচে থাকা এক প্রকার শাস্তি।

এ কেমন রোগে আক্রান্ত আমি
যা ছুঁয়ে দেখে না কেউ,
অনুভব করার নেই কোনো আপনজন।
তবে কেনো জানি মনে হয়, প্রতিদিন ধ্বংস হয়ে যাচ্ছে
আমার একেকটি করে অংশ!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd