• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মাদকাসক্ত মাহিদুলের লাশ পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত সিংগাইরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরীপানা অপসারণের শুভ উদ্বোধন

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার:

বান্দরবান পৌরসভা এলাকায় ভারি বৃষ্টিপাত ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি। জনদুর্ভোগ কমিয়ে স্বাভাবিক যোগাযোগব্যবস্থা দ্রুত ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করারও নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বান্দরবান জেলা শহরের পৌরসভার আওতাধীন বন্যায় ক্ষতিগ্রস্ত ৯টি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো সরেজমিনে পরিদর্শনকালে মন্ত্রী এসব নির্দেশনা দেন।
পরিদর্শনকালে মন্ত্রী পৌর এলাকার বিভিন্ন স্থানে বন্যা ও অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত সড়ক, রাস্তার পাশের অবকাঠামো এবং যোগাযোগব্যবস্থার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ক্ষতিগ্রস্ত সড়কগুলোর কোথায় কী ধরনের সংস্কার প্রয়োজন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন তিনি।
এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন পার্বত্য মন্ত্রী। বন্যার কারণে সড়ক যোগাযোগে কী ধরনের সমস্যা তৈরি হয়েছে এবং এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীদের কী ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে—সেসব বিষয়েও খোঁজখবর নেন তিনি।
মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, বর্ষা মৌসুমে ভারি বৃষ্টিপাত ও বন্যার কারণে বান্দরবান পৌর এলাকার বিভিন্ন সড়ক ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রমে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামত করে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করতে হবে।
তিনি বলেন, শুধু সাময়িকভাবে সড়ক চলাচলের উপযোগী করলেই হবে না; ভবিষ্যতে যাতে অতিবৃষ্টি ও বন্যার পানিতে সড়কগুলো সহজে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও গুরুত্ব দিতে হবে। টেকসইভাবে সড়ক ও অবকাঠামো নির্মাণ এবং সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
পার্বত্য মন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। কোথায় জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন, তা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করতে হবে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ দ্রুত লাঘবের পাশাপাশি ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত সড়কগুলোর বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, সংস্কারের পরিকল্পনা প্রণয়ন এবং দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসির আরাফাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং দলীয় নেতাকর্মীরা।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের আশ্বাস দেন। এতে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর দ্রুত সংস্কারের মাধ্যমে পৌর এলাকার স্বাভাবিক যোগাযোগব্যবস্থা ফিরিয়ে আনার প্রত্যাশা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd