• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ পথ শিশুর জীবন ভারতের পশ্চিমবঙ্গের ডোমকলে প্রকাশিত হলো মাসিক সাহিত্য পত্রিকা ‘অন্যমুখ’ পাটগ্রাম ও হাতিবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২ জন আটক, ভারতীয় মাদক ও মোটরসাইকেল জব্দ কলমাকান্দায় গারো যুব সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আবরার ফাহাদ এর মৃত্যু: একটি আয়না এবং ছাত্ররাজনীতির ভবিষ্যৎ কবিতাঃ মা এসেছেন ময়মনসিংহে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত, নারী বিভাগে কোতোয়ালি, পুরুষ বিভাগে ফুলপুর থানা দল চ্যাম্পিয়ন ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে- বিমানমন্ত্রী পাঁচবিবিতে পূজার নারিকেল-গুড় কেনার ধুম থানচিতে ৩১ পিস ইয়াবাসহ যুবক আটক

কলমাকান্দায় গারো যুব সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কলমাকান্দায় গারো যুব সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১১ অক্টোবর) বরুয়াকোণা সাধু ফ্রেডারিক উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে গারো যুব সমাবেশ ও সাংস্কৃতিক প্রদর্শন আহ্বায়ক কমিটির উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
‘নেতৃত্ব ও ঐক্যবদ্ধ গারো যুবসমাজ হোক সংঘবদ্ধ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গারো সমাজের আইকনখ্যাত মি. রিংকেন রেমা। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুয়াকোণা মারিয়া নির্মল হৃদয় গির্জার পাল পুরোহিত রেভারেন্ড ফাদার অঞ্জন জাম্বিল এবং সেক্রেড হার্ট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চার্লস চারু নকরেক। সমাবেশের উদ্বোধন করেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কলমাকান্দা থানা শাখার চেয়ারম্যান মুকুট স্নাল।
অনুষ্ঠানে বক্তব্য দেন যেরুম রেমা, আলফন্স নংমিন, রেভারেন্ড ফাদার বিপিন নকরেক, বিমল কুবি, সূচনা রুরাম, তর্পন ঘাগ্রা, চয়ন রিছিল, পাস্টর পরিতোষ চিসিম, প্রকৌশলী এমদাদুল হক এমদাদ, সজিব হাজং, অ্যাডভোকেট রাসেল মিয়া ও আসাদুজ্জামান আসাদ।
দিনব্যাপী এ আয়োজনে গারো ও হাজং সম্প্রদায়ের প্রায় দুই শতাধিক তরুণ-তরুণী অংশ নেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, গারো যুবসমাজের মধ্যে নেতৃত্বের বিকাশ, পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি জোরদার করার পাশাপাশি তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd