• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রংপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা মামলায় ডেভিড-আব্দুল্লাহসহ ৬ আসামি গ্রেপ্তার, ককটেল হামলায় আহত ৪ পুলিশ সদস্য গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন: দেড় লাখ টাকা জরিমানা, ২১ মেশিন ও ৪ নৌযান ধ্বংস ভারেল্লা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম বাহাদুর ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জে ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘বিসিক বিজয় মেলা’ পপি এনজিও’র আওতায় ১০০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ টালিয়ামারা বাজারে আইনশৃঙ্খলা সভা: মাদক, চাঁদাবাজি ও জুয়া-ক্যাসিনো বন্ধে কঠোর হুঁশিয়ারি

কালিগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দু,জনের মৃত্যু

Reporter Name / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

 

হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জের বরেয়া গ্রামে নির্মাণাধীন একটি ভবনের সেফটি ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উদ্ধারে নেমে আরও ২ জন গুরুতর অসুস্থ হয়ে আশঙ্কা জনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের বরেয়া গ্রামে তরিকুল ইসলামের বাড়িতে ঘটনা ঘটে। মৃতরা হলেন রাজমিস্ত্রি মহানন্দ সরকার (৩৫) তিনি বরেয়া গ্রামের সোনা সরকারের ছেলে। অন্যজন উদ্ধারে নামা স্কুল ছাত্র আরাফাত সরদার (১৬) সে একই গ্রামের মনি পাড়ের ছেলে। ঐ সময় উদ্ধারে নামা তারালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হোসেন আলী ও জামাল হোসেন নামে দু,জন বিষাক্ত গ্যাসে অক্সিজেন ফেল করায় মারাত্মক অসুস্থ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়রা জানান বরেয়া গ্রামের তরিকুল ইসলামের বাড়ির নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ঢালাইয়ের সেন্টারিং খোলার জন্য প্রথমে রাজমিস্ত্রি মহানন্দ সরকার সেফটি ট্যাংকের ভিতরে প্রবেশ করে তার অসুস্থতার চিৎকারে পাশে থাকা স্কুল ছাত্র আরাফাত নামলে সেও একই ভাবে মৃত্যু বরণ করে। পরে খবর পেয়ে তার আলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হোসেন আলী ও জামাল হোসেন সহ দু,জন ছুটে এসে উদ্ধারে নেমে বিষাক্ত গ্যাসে তারাও আক্রান্ত হয়ে মারাত্মক অসুস্থ হলে তাদেরকে আশংকা জনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd