• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ প্রেম হতো জগন্নাথপুরে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ বহরা ইউনিয়নবাসীর পাশে থাকার অঙ্গীকার নিয়ে দেশে ফিরলেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহ্ মো: নূরুল হক সিংগাইরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি শাকিল গ্রেপ্তার সুনামগঞ্জের শাল্লায় এক পরিবারে তিন প্রতিবন্ধীকে নিয়ে চরম কষ্টে জীবনযাপন করছেন পিতামাতা গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধ: আপন দুই ভাইয়ের দ্বারা হামলার শিকার মাদ্রাসা শিক্ষক মাটির টানে, উদ্ভাবনের শক্তিতে: শেরপুরে ২৫ জাতের ধান উদ্ভাবন সেন্টু কুমার হাজংয়ের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান শেষে কাভার্ডভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ লোহাগাড়ার মোস্তফা মার্কেটের সামনে ময়লার পাহাড়, দেখার যেন কেউ নেই?

খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় জন্মাষ্টমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন

Reporter Name / ১০৮ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীর ৩৬ আয়েশা কটেজ, ইকবালনগর স্কুলের পূর্ব পাশে খুলনা আর্ট একাডেমি অবস্থিত। এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান।শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী সপ্তসী রায় সৃষ্টি। চিত্রাঙ্কনে একের পর এক সাফল্য অর্জন করে সে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রশংসা অর্জন করেছে।সপ্তসী রায় বাগমারা শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সে খুলনা আর্ট একাডেমিতে নিয়মিত চিত্রাঙ্কনের প্রশিক্ষণ নিচ্ছে। চিত্রশিল্পী মিলন বিশ্বাসের কাছ থেকে প্রশিক্ষণ ও অনুপ্রেরণা নিয়ে নিজের সৃজনশীল প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছে সপ্তসী।সম্প্রতি শ্রী শ্রী শীতলা বাড়ি মন্দিরে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে সপ্তসী রায় তৃতীয় স্থান অর্জন করে। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ সে ক্রেস্ট ও সনদপত্র লাভ করে।পরবর্তীতে খুলনা জেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করে সপ্তসী। সেখানেও সে পঞ্চম স্থান অর্জন করে। পরপর দুটি প্রতিযোগিতায় সাফল্য অর্জন করায় সপ্তসী নিজে অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে তার বাবা-মাও মেয়ের এই অর্জনে অত্যন্ত খুশি ও গর্বিত। সপ্তসীর বাবা-মা জানান, পড়াশোনার পাশাপাশি তার চিত্রাঙ্কনের চর্চা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা মেয়ের প্রতিভা বিকাশে সব ধরনের উৎসাহ ও সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন চিত্রাঙ্কনের পাশাপাশি সপ্তসী বক্তৃতা ও গীতা পাঠের শিক্ষাও গ্রহণ করছে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখে ভবিষ্যতে আরও ভালো করার স্বপ্ন দেখছে সে।খুলনা আর্ট একাডেমির শিক্ষক ও সংশ্লিষ্টরা সপ্তসীর এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রত্যাশা, নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ের মাধ্যমে সপ্তসী ভবিষ্যতে চিত্রাঙ্কনে আরও বড় সাফল্য অর্জন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd