• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনায় সাজমীর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার নিয়ামতপুরে সাড়ে সাত কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১ নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নিয়ামতপুরে সাড়ে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ তাহিরপুর বাদাঘাট বাজারে ঐতিহাসিক সীরাতুন্নবী ﷺ মাহফিল অনুষ্ঠিত সিংড়ায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির বার্তা, দমদমা স্কুলে উদ্ধার মহড়া হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া বাংলাদেশ কণ্ঠে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন সরাইল থানার ওসি চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)–এর অভিযানে ৫০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা আলামতের সিজার মূল্য ৮১ হাজার টাকা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৮৫/এমপি থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়াল গাছি গ্রামে জনৈক মুক্তার বিশ্বাসের বাড়ির সামনে পাকা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় ৫০ বোতল ইস্কাফ সিরাপ, একটি ব্যাটারিচালিত ভ্যান ও দুটি মোবাইল ফোনসহ টুটুল (২৬) ও ছবি বেগম (৪২) নামে দুজনকে আটক করে বিজিবি। আটক ব্যক্তিরা গোমস্তাপুরের বেনীচক এলাকার বাসিন্দা বলে জানানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। সব ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd