• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া বাংলাদেশ কণ্ঠে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন সরাইল থানার ওসি চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ডিমলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, গুরুত্ব পেল আগাম প্রস্তুতি ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালায় সংগীতশিল্পী আব্দুল হকের অনন্য উপহার

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেলবাগান প্রান্তিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন, রেলবাগান প্রান্তিকপাড়া এলাকার মোঃ রুবেল (৪৪) ও তাঁর স্ত্রী মোসাঃ নাসিমা বেগম (৪১)। তাঁরা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সদর মডেল থানাধীন রেলবাগান প্রান্তিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ নেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd