• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত, ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে গুরুত্ব বিশ্বনাথে ১১ দফা দাবি নিয়ে মাঠে নামতে যাচ্ছে পৌরসভার নাগরিকরা কাঁঠালিয়ায় সাংবাদিক লিয়াকত আলীর মায়ের কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে ৩ জন আহত চাঁপাইনবাবগঞ্জে (SRB)-৫ এর অভিযানে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২ নেত্রকোণায় পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত পাঁচবিবিতে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক-২ ঢাকা-১৩ আসনে গার্মেন্টসের নিরাপত্তা জোরদারে যৌথ উদ্যোগের আহ্বান ববি হাজ্জাজের চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এলজিইডি কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ সম্প্রীতি বান্দরবান ফুটবল টুর্নামেন্টের নারী বিজয়ী দলকে সংবর্ধনা ৩৮ বিজিবি

চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন

Reporter Name / ১৪৩ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ফয়সাল আহমেদ
সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার ৫ নম্বর চামারী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুল হাইয়ের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টার দিকে চামারী ইউনিয়নের গুটিয়া গ্রাম থেকে শত শত মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বের হয়। এতে নবীন-প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মোটরসাইকেল শোভাযাত্রাটি চামারী, হোলাইগাড়ী, পাঙ্গাসিয়া ও বাহাদুরপুরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিলদহর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল হাই বলেন, “আমি যদি চেয়ারম্যান হতে পারি, তাহলে চামারী ইউনিয়নকে মাদকমুক্ত করব এবং জুয়া বন্ধে কার্যকর উদ্যোগ নেব। প্রয়োজনীয় রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারের পাশাপাশি যেখানে প্রয়োজন সেখানে নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেব।”

তিনি আরও বলেন, “নতুন প্রজন্মের তরুণদের দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করব। ইউনিয়নের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করে নিরাপত্তা জোরদার করব। সরকারি বিভিন্ন প্রণোদনা ও সুযোগ-সুবিধা সুষ্ঠুভাবে বণ্টনের ব্যবস্থা করব, যাতে গরিব-দুঃখী ও প্রকৃত উপকারভোগীরা তাদের প্রাপ্য সুবিধা পান।”

আব্দুল হাই বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী চামারী ইউনিয়নের উন্নয়ন, নিরাপত্তা ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চান তিনি।

শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd