• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
এসপি বেলাল হোসেনের দ্রুত আরোগ্য কামনায় রাণীশংকৈল থানা পুলিশের দোয়া মাহফিল শান্ত খুলনা নগরী এখন অশান্ত, মাদক ও আধিপত্যের দ্বন্দ্বে বাড়ছে হত্যাকাণ্ড ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর রংপুর বিভাগের সেরা নির্বাচিত, ঢাকায় যাচ্ছে বিভাগীয় চ্যাম্পিয়ন In Memoriam Kazi Mohammed Sherif Saheb আটপাড়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন ও জনকল্যাণমূলক সহায়তা প্রদান পুরান ঢাকার লেখিকা মারিয়াম রামলা ভারতের জনপ্রিয় ম্যাগাজিনে স্থান পেলেন কবিতাঃ স্বপ্ন মেদিনীর খোঁজে ​দল পুনর্গঠনে বড় পদক্ষেপ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পদে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম তুরাগ তীরে জিমপির সাঁড়াশি অভিযান: মাদক বিক্রেতাসহ আটক ২৯ ​

ঝুট ব্যবসা নিয়ে গাজীপুরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: সাংবাদিক টুটুলসহ একাধিক আহত, গ্রেপ্তার ৩

Reporter Name / ৬৬ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মোঃ আবু সাঈদ, ​স্টাফ রিপোর্টার:

গাজীপুরের গাছা থানা এলাকায় গার্মেন্টস ফ্যাক্টরির ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দেশীয় ও মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক সাংবাদিকসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আলোচিত ও চাঞ্চল্যকর এই সংঘর্ষের ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ।
​গত ১৩ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে গাছা থানাধীন ডেগেরচালা ফকির মার্কেট সংলগ্ন ‘ইন্ডোসর গার্মেন্টস ফ্যাক্টরী’র সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইন্ডোসর গার্মেন্টসের ঝুট ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াকে কেন্দ্র করে দু’টি পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষই রামদা, চাপাতিলসহ মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলায় লিপ্ত হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং পথচারী ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনা পেশাগত দায়িত্ব পালনকালে ভিডিও ও সংবাদ সংগ্রহ করতে গেলে হামলাকারীদের আঘাতে সাংবাদিক মোঃ শরীফ ওমর টুটুল রক্তাক্ত হন। এছাড়া উভয় পক্ষের আরও কয়েকজন গুরুতর আহত হন।
​ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনারের প্রত্যক্ষ নির্দেশনায় গাছা থানা পুলিশ আসামিদের গ্রেপ্তারে নামেন। এসি (গাছা জোন) এবং গাছা থানার অফিসার ইনচার্জের (ওসি) যৌথ নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টিম আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় টানা অভিযান পরিচালনা করে।
​পরবর্তীতে ১৯ আগস্ট ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৩টার দিকে পরিচালিত এক সফল অভিযানে ঘটনার সাথে সরাসরি জড়িত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়।​গ্রেপ্তারকৃত আসামিরা হলো:১. মোঃ সাজ্জাত (২০): পিতা- মোঃ পুতুল মিয়া (আঃ কুদ্দুস), মাতা- মিনা আক্তার। স্থায়ী ঠিকানা- গ্রাম: বাহাদুরপুর, থানা: আটপাড়া, জেলা: নেত্রকোনা। বর্তমান ঠিকানা- গ্রাম: পলাগাছ (ইনফিনিটির সামনে), থানা: গাছা, জেলা: গাজীপুর।২. মোঃ আলমগীর (৪০): পিতা- মোনতাজ মিয়া, মাতা- হালিমা বেগম। স্থায়ী ঠিকানা- গ্রাম: জাঝর (৩২ নং ওয়ার্ড), থানা: গাছা, জেলা: গাজীপুর।
৩. মোঃ রঞ্জু আহম্মেদ (৩৯): পিতা- মোঃ মালেক মিয়া (ড্রাইভার মালেক), মাতা- মোসাঃ নাজমা বেগম। স্থায়ী ঠিকানা- গ্রাম: জাঝর (পশ্চিম পাড়া, মেম্বার বাড়ী, বোর্ড কাঁচা রাস্তার পাশে, ৩২ নং ওয়ার্ড), থানা: গাছা, জেলা: গাজীপুর।
​এ বিষয়ে গাছা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এই রক্তক্ষয়ী ঘটনার পেছনে মূল ইন্ধনদাতা ও জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও সার্বিক তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd