• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুমি কি আমায় আদৌ ভালবেসেছিলে? ওয়াব কিনো এখন পুরো কানাডার সবচেয়ে জনপ্রিয় প্রিমিয়ার হিসেবে শীর্ষে রয়েছেন কবিতা: মাতাল হাওয়ায় বীমা দাবি পরিশোধে আইডিআরএ’র নতুন গতি সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ সুকাশ বদলের অঙ্গীকার, ‘আলাপন’-এ মুখোমুখি আবুল কালাম আজাদ সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দেশসেরা ১২ প্রবীণ ব্যক্তিত্বকে সম্মাননা দিচ্ছে হিডস লিগ্যাল এইড ফাউন্ডেশন অপশক্তিকে প্রতিহত করতে পাঁচবিবিতে বিএনপির প্রস্তুতি সভা আমি সবার এমপি,যে ভোট দিয়েছে তারও যে ভোট দেয়নি তারও উন্নয়ন কাজের উদ্বোধন ও আলোচনা সভায় এমপি শান্ত পুঠিয়ায় অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তিকে ২ মাসের কারাদণ্ড

ডোমার-ডিমলায় ব্যানার–পোস্টারে জামায়াত প্রার্থীর ভোটযাত্রায় অধ্যক্ষ আব্দুস সাত্তার

Reporter Name / ২৮৭ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা নিলফামারীর প্রতিনিধি

নীলফামারী জেলার ডোমার ও ডিমলা উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে তারেক জিয়ার খালাতো ভাই ইন্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্থানীয় বাজার এলাকায় ব্যানার ও পোস্টার প্রদর্শনের মধ্য দিয়ে প্রচারণার সূচনা হয়। এ সময় তিনি সাধারণ মানুষের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেন। প্রচারণায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং এলাকার সর্বস্তরের মানুষের মাঝে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রচারণা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার, উপজেলা আমির অধ্যাপক মজিবুর রহমান, উপজেলা নায়েবে আমির মোঃ কাজী হাবিবুর রহমান ও উপজেলা সেক্রেটারি মোহাম্মদ রোকনুজ্জামান বকুল। এছাড়াও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা জনগণের অধিকার আদায়ে কাজ করে এসেছে। আমরা একটি ন্যায়ভিত্তিক, সুশাসন ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।তারা জনগণকে আসন্ন নির্বাচনে একতাবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

অধ্যক্ষ আব্দুস সাত্তার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “এই আসনের প্রতিটি মানুষের দোয়া ও সহযোগিতা নিয়ে আমি জনসেবার মাধ্যমে আলোকিত ডোমার-ডিমলা গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঐক্য, শান্তি ও পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd