• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জে ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘বিসিক বিজয় মেলা’ পপি এনজিও’র আওতায় ১০০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ টালিয়ামারা বাজারে আইনশৃঙ্খলা সভা: মাদক, চাঁদাবাজি ও জুয়া-ক্যাসিনো বন্ধে কঠোর হুঁশিয়ারি চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগ ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা আমির হোসেন বাদল চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিএনসির অভিযানে গাঁজাসহ নারী আটক জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ফুলবাড়ীতে এনসিপির সংবাদ সম্মেলন

ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগ

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রসূতি ও নবজাতক রোগীদের চিকিৎসা সেবায় সিট সংকট, সমন্বয়হীনতা এবং একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে ওষুধ ও প্রেসক্রিপশন জালিয়াতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রোগীদের নথিপত্র ও অনুসন্ধানের ভিত্তিতে এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক বরাবর আনুষ্ঠানিক আবেদনও জমা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট নথিপত্র ও অনুসন্ধান অনুযায়ী, ২১ বছর বয়সী প্রসূতি রোগী জুঁই (রেজি নং: RX2611123503, আইপিডি টিকিট নং: PT2611182153) গাইনি ও প্রসূতি বিভাগ (Gynae & Obs) এবং নবজাতক বিভাগ (Neonatology)-এ চিকিৎসাধীন ছিলেন। রোগীর স্বজন ও নথির সূত্রে জানা গেছে, তাঁর নবজাতক পুত্রসন্তান চিকিৎসার ক্ষেত্রে সিটের অপ্রতুলতা ও চিকিৎসায় অবহেলার কারণে ভোগান্তির শিকার হয়েছে। জরুরি প্রয়োজনের সময় সিট না পাওয়া এবং সেবায় সমন্বয়হীনতা নিয়ে ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও একাধিক রোগীর স্বজন।

এদিকে ঢামেক হাসপাতালকেন্দ্রিক একটি চক্রের বিরুদ্ধে ওষুধ ও প্রেসক্রিপশন জালিয়াতি এবং রোগী হয়রানির অভিযোগও সামনে এসেছে। অভিযোগে মফিজুল ইসলাম ওরফে মফিজ ও তাঁর সহযোগীদের নাম উল্লেখ করা হয়েছে। এ চক্রের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের আবেদন ইতিমধ্যে র‍্যাব-৩-এ ডায়েরি নং ৩১১৫৫ (RAB-3 Diary No: 31155)-এ নথিবদ্ধ রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে দৈনিক জাগ্রত সময়-এর প্রধান সম্পাদক সেলিনা আক্তার জারা ঢামেক হাসপাতালের পরিচালক বরাবর লিখিত আবেদনে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় অবহেলা, সিট সংকটের সমাধান এবং অভিযুক্ত সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উত্থাপিত অভিযোগের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য বা গৃহীত পদক্ষেপের তথ্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd