এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি :
‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি।’
এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস
পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরের স্থায়ী মঞ্চের সামনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্হাপনা নিয়ামতপুরের আয়োজনে এবং ফায়ার সার্ভিসের সাবির্ক সহযোগিতায় আগুন নিভানোর মহড়া পরিচালনা করা হয়।
মহড়া শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ- ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।
এসমস আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মাহবুবুর রহমান পিপিএমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক, সাংবাদিক বৃন্দ প্রমুখ ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিনিয়ত আমাদের অনেক দুর্ঘটনার কবলে পড়তে হয়। তাই ভয় – ভীত না করে সাহসের সাথে দুর্যোগের মোকাবিলা করার জন্য এগিয়ে আসতে হবে। তাহলে আমরা সমাজ থেকে শুরু করে একটি সহনশীল দেশ গড়তে পারবো।