• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিংগাইরে পৌর স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ফাঁসির রায় মাথায় নিয়ে দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করলেন শেখ হাসিনা জনপ্রিয় ইত্যাদির মঞ্চে পাঁচবিবির ইউএনও ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হওয়ায় শেরপুরের মজনু মিয়াকে সংবর্ধনা পূর্বধলায় মানসুরা আলমের নির্দেশনায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পূর্বধলায় শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পূর্বধলায় জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ দুই সমবায় সংগঠনকে সম্মাননা নেত্রকোণায় কালীপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের মেরুদণ্ডে অপারেশন ১১ নভেম্বর, দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার

পূর্বধলায় জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ দুই সমবায় সংগঠনকে সম্মাননা

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোনা জেলা, প্রতিনিধি:
‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষের চারা বিতরণ এবং উপজেলার শ্রেষ্ঠ দুটি সমবায় সংগঠনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
গত রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা তরুলতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় কর্মী মো. জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় বক্তব্য দেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মো. আব্রাহাম লিংকন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. মজিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমবায় কার্যক্রম ব্যক্তি, পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ দুটি সমবায় সংগঠনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে উৎসাহিত করতে উপস্থিত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd