• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংড়ায় সার ডিলারদের কড়া বার্তা এমপির, সিন্ডিকেট করলে ছাড় নয় পাটগ্রাম-হাতীবান্ধা সীমান্তে বিজিবি ও টাস্কফোর্সের অভিযানে ভারতীয় গরু, মাদক ও মালামাল আটক, ২ চোরাকারবারি গ্রেপ্তার ধামইরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তরুণের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা আধুনগর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ইউএনও বায়েজিদ-বিন-আখন্দ পাঁচবিবিতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন শুখছড়ি দরবার শরীফের পীর সৈয়দ মুহাম্মদ নেছারুল চিশতীর ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া চট্টগ্রাম বোর্ডে মানবিকে প্রথম হওয়ায় সামি- কে অভিনন্দন জানালেন নুরুল ইসলাম সিকদার

পূর্বধলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহে নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নেত্রকোনার পূর্বধলায় মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
গত সোমবার ও মঙ্গলবার (২ ও ৩ নভেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তিনি তথ্য সংগ্রহের ক্ষেত্রে দায়িত্বশীলতা, সতর্কতা ও সঠিক তথ্য যাচাইয়ের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫৫ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষনের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে বাকি কর্মীদের প্রশিক্ষণও দ্রুত সম্পন্ন করা হবে।
ইতোমধ্যে উপজেলার মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।
তথ্য সংগ্রহের সুবিধার্থে সংশ্লিষ্ট পরিবারগুলোকে প্রাপ্তবয়স্ক সদস্যদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), শিশুদের জন্মনিবন্ধন সনদ এবং একটি সচল মোবাইল নম্বর প্রস্তুত রাখার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd