মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
লোহাগাড়া উপজেলার দক্ষিণ শুখছড়ি দরবার শরীফের পীর সৈয়দ মুহাম্মদ নেছারুল হক চিশতীর (ম.জি.আ.) প্রথম জানাজার নামাজ আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদে আছর চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর দ্বিতীয় জানাজার নামাজ আগামীকাল শুক্রবার বাদে আছর লোহাগাড়ায় শুখছড়ি দরবার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
তাঁর ইন্তেকালে অসংখ্য মুরিদ, ভক্ত, অনুসারী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।