• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিংগাইরে পৌর স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ফাঁসির রায় মাথায় নিয়ে দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করলেন শেখ হাসিনা জনপ্রিয় ইত্যাদির মঞ্চে পাঁচবিবির ইউএনও ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হওয়ায় শেরপুরের মজনু মিয়াকে সংবর্ধনা পূর্বধলায় মানসুরা আলমের নির্দেশনায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পূর্বধলায় শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পূর্বধলায় জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ দুই সমবায় সংগঠনকে সম্মাননা নেত্রকোণায় কালীপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের মেরুদণ্ডে অপারেশন ১১ নভেম্বর, দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার

পূর্বধলায় মানসুরা আলমের নির্দেশনায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় দোয়া মাহফিল, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলমের পক্ষ থেকে ও তাঁর নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
গত রোববার (৮ নভেম্বর) বিকেলে পূর্বধলা উপজেলার থানারোডস্থ নয়াপাড়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার আহমদ দর্পন, উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো, আব্রাহাম লিংকন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলাইমান কবির পাপ্পু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব তালুকদার, উপজেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন সোহেল, আগিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কুররোম, ধলামূলগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়াসিম, যুবদল নেতা রুবেল, জুয়েল, আলামিন, ওয়াসিম, সুমন ফকির, খান সুহেল, আব্দুল হেলিম, আব্দুল আউয়াল, আনার ও শাহ আলমসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণে জনসচেতনতা বাড়াতে উপস্থিত ব্যক্তিদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, সংসদ সদস্য মানসুরা আলমের নির্দেশনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য স্মরণ করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করার লক্ষ্যেই এ কর্মসূচি পালন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd