• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বাঁশখালীতে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ খুলনা নগরীতে একই দিনে পৃথক দুটি হত্যাকাণ্ড, ৮০ বিঘা এলাকা থেকে দুই লাশ উদ্ধার ঝিনাইদহে অভিযান চালিয়ে ১৬৫২ বোতল ফেন্সিডিল ১জনকে আটক করেছে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প‌ গোপালগঞ্জে ডিবি পুলিশের বিশাল সাফল্য: ৬৪ হাজার পিস ইয়াবাসহ বিলাসবহুল মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ২ কুড়িগ্রামে প্রথমবারের মতো নৌযান শুমারি উদ্বোধন বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই: ডা. জাহেদ উর রহমান খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনা ২৩ নম্বর ওয়ার্ডের শুভেচ্ছা র‌্যালি ও জনসভা জনভোগান্তি নিরসনে নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি জেলা ভূমি বরাদ্দ কমিটির সভা অনুষ্ঠিত

পূর্বধলায় সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে বাসের নির্দেশনা প্রধানমন্ত্রীর

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেএকোণা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা সমাধানে দ্রুত বাসের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
​সম্প্রতি পূর্বধলা সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কলেজের সামগ্রিক শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিদ্যমান সমস্যা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। বৈঠকে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের কলেজে নিয়মিত যাতায়াতের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। শিক্ষার্থীরা তাদের যাতায়াতের সুবিধার জন্য একটি নিজস্ব বাস বরাদ্দের দাবি জানায়।
​শিক্ষক ও শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির গুরুত্ব বিবেচনা করে স্থানীয় নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম এমপি  বিষয়টি সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট লিখিত আবেদন জানান।
​সংসদ সদস্যের সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং পূর্বধলা সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করার এ নির্দেশনা প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই নির্দেশনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd