• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডোমারে সীরাত ও দোয়া মাহফিলে হামলার অভিযোগ, প্রতিবাদে আয়োজকদের সংবাদ সম্মেলন ডিমলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, নগদ টাকা ও মোবাইল উদ্ধার পাঁচবিবিতে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত নেত্রকোণায় ৫৬০ বোতল ফেনসিডিলসহ আটক ১, পিকআপ জব্দ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবি’র দুটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে সংরক্ষিত আসনে আলোচনায় শামীমা আক্তার সাথী, জনসমাগমে নির্বাচনী হাওয়া চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও ইনজেকশন জব্দ খুলনার তেরখাদায় যুবদল নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ১৬৪ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে (SRB)র যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির পরিচালক ধনঞ্জয় রায়কে সিইউসি পরিবারের সংবর্ধনা

Reporter Name / ৮০ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা প্রতিনিধি:
বাংলাদেশ হ্যান্ড রাইটিং অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি নির্বাচিত হওয়ায় বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির পরিচালক, সিইউসি সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও সিইউসি স্কুলের হ্যান্ড রাইটিং প্রশিক্ষক বর্ণশিল্পী ধনঞ্জয় রায়কে সিইউসি পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যায় সিইউসি কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিইউসি সংগঠনের সভাপতি মোঃ শাহিন হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ আলী ধনঞ্জয় রায়ের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় সিইউসির কার্যনির্বাহী পরিষদের সদস্য, শিক্ষক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনার জবাবে ধনঞ্জয় রায় সিইউসি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন তাঁর জন্য যেমন আনন্দের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। শিক্ষার্থীদের হাতের লেখার মানোন্নয়নের পাশাপাশি তাদের সৃজনশীলতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বিকাশে আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সিইউসি সভাপতি মোঃ শাহিন হোসেন বলেন, ধনঞ্জয় রায়ের এই অর্জন সিইউসি পরিবার ও বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির জন্য গর্বের বিষয়। তাঁর নেতৃত্বে খুলনা বিভাগে হাতের লেখা শিক্ষার আরও উন্নয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির পক্ষ থেকে এ সম্মাননা ও সংবর্ধনার জন্য সিইউসি পরিবারের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আয়োজক কমিটির সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd