• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম সিংগাইরে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডোমারে সীরাত ও দোয়া মাহফিলে হামলার অভিযোগ, প্রতিবাদে আয়োজকদের সংবাদ সম্মেলন ডিমলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, নগদ টাকা ও মোবাইল উদ্ধার পাঁচবিবিতে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত নেত্রকোণায় ৫৬০ বোতল ফেনসিডিলসহ আটক ১, পিকআপ জব্দ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবি’র দুটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে সংরক্ষিত আসনে আলোচনায় শামীমা আক্তার সাথী, জনসমাগমে নির্বাচনী হাওয়া চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও ইনজেকশন জব্দ খুলনার তেরখাদায় যুবদল নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি

ডোমারে সীরাত ও দোয়া মাহফিলে হামলার অভিযোগ, প্রতিবাদে আয়োজকদের সংবাদ সম্মেলন

Reporter Name / ১৪ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী:
নীলফামারীর ডোমার উপজেলায় সীরাত ও দোয়া মাহফিল চলাকালে হামলা ও অনুষ্ঠান পণ্ড করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে আয়োজক কমিটি।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ডোমার প্রেসক্লাবে মেলাপাঙ্গা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় মেলাপাঙ্গা পশ্চিমপাড়া জামে মসজিদ মাঠে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার উদ্দেশ্যে সীরাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তিনি অভিযোগ করেন, মাহফিল চলাকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি সেখানে হামলা চালিয়ে অনুষ্ঠানটি পণ্ড করে দেন। এ সময় মাহফিলে উপস্থিত কয়েকজন অতিথিকে লাঞ্ছিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ঘটনার পর হামলার বিষয়ে ডোমার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আয়োজক কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, “ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।”
তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd