• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় আরেকজনের মৃত্যু, গ্রেফতার ৪ পূর্বধলায় তিন গ্রুপে বিভক্ত হয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন পাঁচবিবিতে স্কুল ছাত্রী পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সিংগাইরে পরিবেশ দূষণ, লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন : র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবীর দণ্ড ডোমারে ইয়াবা-গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক বান্দরবান প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বকে অভিনন্দন নেত্রকোনা সীমান্তে টিকে থাকার লড়াই: পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে পানি ও খাদ্য সংকট

বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী মিশনে আগামী ২৯ ও ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) তিনি বারোমারী মিশনে গিয়ে তীর্থোৎসব আয়োজনের সার্বিক প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন ফাদার তরুণ বানোয়ারী, সিস্টার অ্যাগনেস, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ফাতেমা রাণীর তীর্থোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন। পাশাপাশি তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং আগত দর্শনার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে ফাতেমা রাণীর তীর্থোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে শেরপুর জেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd