• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, এক কোটি টাকা চাঁদা দাবি দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক পাহাড়ের বিভিন্ন বিহারে বৌদ্ধ ধর্মীয় ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন ও বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ব্যবসায়িক পাওনা চাইতে গেলে দৈনিক বাংলার আকাশ-এর ভারপ্রাপ্ত সম্পাদককে গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগ খুলনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রংমিস্ত্রি আহত, টাকা ও মোবাইল লুটের অভিযোগ কুলাইচাচর গ্রামে আলহাজ্ব শাহ্ মো. নুরুল হকের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ‘হোয়াইট রিপন’ গ্রেপ্তার নাচোলে ডিএনসির অভিযানে হেরোইন ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১

ময়মনসিংহে পরিচ্ছন্নতা কার্যক্রমে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানকে ডিসি অ্যাওয়ার্ড প্রদান

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও সচেতনতার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত ‘ক্লিন সানডে’ (Clean Sunday) কর্মসূচিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘ডিসি অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস’ (DC’s Award for Cleanliness) প্রদান করা হয়েছে। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব, উদ্যোগ ও সমন্বয়ের মাধ্যমে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেন।
জেলার প্রতিটি উপজেলা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একটি করে মোট ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে ডাস্টবিন, বেলচাসহ প্রয়োজনীয় পরিচ্ছন্নতা সরঞ্জাম উপহার হিসেবে প্রদান করা হয়।
অক্টোবর মাসে ‘ক্লিন সানডে’ কর্মসূচিতে স্বীকৃতিপ্রাপ্ত ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো—ফুলপুরের ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গফরগাঁওয়ের খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভালুকার সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজ, গৌরীপুরের বারোয়ামারী উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছার দুল্লা উচ্চ বিদ্যালয়, দক্ষিণ গফরগাঁওয়ের কান্দিপাড়া আলিমুন্নেচ্ছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ সদরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নান্দাইলের নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈশ্বরগঞ্জের বিশ্বেশ্বরী প্রাথমিক বিদ্যালয়, ত্রিশালের বিয়ারা পাটুলী রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয়, ধোবাউড়ার ধাইরপাড়া উচ্চ বিদ্যালয়, তারাকান্দার মোজাহারদি উচ্চ বিদ্যালয়, হালুয়াঘাটের ডিএস আলিম মাদ্রাসা এবং ফুলবাড়ীয়ার জনতা উচ্চ বিদ্যালয়।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’সহ সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে নেতৃত্ব, উদ্যোগ ও সুসমন্বয়ের মাধ্যমে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে ‘ডিসি অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস’ অক্টোবর-২০২৬ প্রদান করা হয়।
‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই প্রত্যয়কে সামনে রেখে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতা ও সচেতনতার সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ময়মনসিংহকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘ক্লিন সানডে’ কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd