মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ২নং সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোঃ সিদ্দিকুর রহমানকে ঘিরে চলছে প্রচার-প্রচারণা। সম্মেলন উপলক্ষে তার পক্ষে মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে।
প্রচারপত্রে মোঃ সিদ্দিকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তার পক্ষে ভোট ও দোয়া কামনা করা হয়েছে।
স্থানীয় পর্যায়ে সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। সম্মেলনের তারিখ ৩ অক্টোবর ২০২৬, শনিবার উল্লেখ করা হয়েছে।
সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে নেতাকর্মীদের সমর্থন পাওয়ার প্রত্যাশা করছেন মোঃ সিদ্দকুর রহমান।