• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঝিনাইগাতীতে এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ময়মনসিংহে দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ-সুশীল সমাজের মতবিনিময় মাছের ঘেরের বাঁধে গাঁজার চাষ: কয়রায় পুলিশি অভিযানে আটক ১ স্থানীয় সরকার নির্বাচন: লোহাগাড়া উপজেলা বিএনপির জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোচিত নারী মানবপাচারকারী শোবি গ্রেফতার, ফাঁস হচ্ছে ৩ দেশের ভয়ঙ্কর সিন্ডিকেট বিভিন্ন সংকটে শিক্ষার্থীদের পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে নেত্রকোণায় মতবিনিময় সভা ব্রিলিয়ান্ট অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হলো মালদা জেলা কবিতা কার্নিভাল শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নেত্রকোণায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ডিবেটার্স ফোরাম চুনতির বিশেষ বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে শিক্ষার্থীদের যুক্তিবোধ, বক্তব্য উপস্থাপন ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ডিবেটার্স ফোরাম চুনতির উদ্যোগে একটি বিশেষ বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩অক্টোবর) অনুষ্ঠিত কর্মশালায় বিতর্কের বিভিন্ন কলাকৌশল, যুক্তি উপস্থাপন, বক্তব্য প্রদানের কৌশল, বিষয় বিশ্লেষণ এবং লেখালেখি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন বই ও ম্যাগাজিন নিয়ে আলোচনা এবং পাঠচর্চার গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন ডিবেটার্স ফোরাম চুনতির সভাপতি এবিএম গোলাম রব্বানী, অর্থ সম্পাদক তাফহিম ইবনে সালমান আলবী ও কার্যকরী পরিষদের সদস্য মহিউদ্দিন মুহাম্মদ হিমেল।

ডিবেটার্স ফোরাম চুনতির সভাপতি এবিএম গোলাম রব্বানী বলেন, “বিতর্ক শিক্ষার্থীদের শুধু কথা বলার দক্ষতা বাড়ায় না, বরং যুক্তি দিয়ে চিন্তা করা, নিজের মতামত সুন্দরভাবে উপস্থাপন করা এবং ভিন্নমতকে সম্মান করার মানসিকতা তৈরি করে। আমাদের লক্ষ্য হলো চুনতির শিক্ষার্থীদের নিয়মিত বিতর্ক, বইপাঠ ও বুদ্ধিবৃত্তিক চর্চার সঙ্গে যুক্ত করা। এ ধরনের কর্মশালা ও কার্যক্রমের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্ব ও আত্মবিশ্বাস বিকাশে কাজ করে যেতে চাই।”

কর্মশালায় শিক্ষার্থীদের নিয়মিত বিতর্ক, বইপাঠ ও বুদ্ধিবৃত্তিক চর্চার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের যুক্তি, নেতৃত্ব ও আত্মবিশ্বাস বিকাশে ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা ও বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd