• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিংগাইরে পৌর স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ফাঁসির রায় মাথায় নিয়ে দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করলেন শেখ হাসিনা জনপ্রিয় ইত্যাদির মঞ্চে পাঁচবিবির ইউএনও ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হওয়ায় শেরপুরের মজনু মিয়াকে সংবর্ধনা পূর্বধলায় মানসুরা আলমের নির্দেশনায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পূর্বধলায় শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পূর্বধলায় জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ দুই সমবায় সংগঠনকে সম্মাননা নেত্রকোণায় কালীপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের মেরুদণ্ডে অপারেশন ১১ নভেম্বর, দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হওয়ায় শেরপুরের মজনু মিয়াকে সংবর্ধনা

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

হারাধন সূত্রধর: ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার মোঃ মজনু মিয়া। তাঁর এ গৌরবময় অর্জনের স্বীকৃতিস্বরূপ তাঁকে সংবর্ধনা ও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ মোঃ মজনু মিয়ার হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মজনু মিয়ার এ অর্জনকে তাঁর দায়িত্ব পালনে নিষ্ঠা, আন্তরিকতা, সততা ও পেশাদারত্বের স্বীকৃতি হিসেবে উল্লেখ করা হয়। স্থানীয় পর্যায়ে জনসেবা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সম্মাননা তাঁর কর্মস্পৃহা আরও বাড়াবে এবং ভবিষ্যতে জনসেবায় আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করা হয়।
মোঃ মজনু মিয়ার এ গৌরবময় অর্জনে শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও জনসেবায় তাঁর সাফল্য, নিষ্ঠা ও দায়িত্বশীলতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd