• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন ডিমলায় যৌতুকের জমি নিয়ে বিরোধে পিটিয়ে বিয়াইনকে হত্যা, আটক ৪ গাজীপুরে অভিযানে পুলিশের গুলিভর্তি পিস্তল নিখোঁজ, উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা মাদক ছেড়ে মাঠে ফেরাতে পূর্বধলায় ২৪ স্কুলে খেলার সামগ্রী দিলেন এমপি মানসুরা আক্তার চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত জায়গায় ফুলের বাগান ও শাক-সবজি চাষ, ডেঙ্গু প্রতিরোধে ডিএনসির ব্যতিক্রমী উদ্যোগ শিশুসন্তানকে নিয়ে গৃহবধূ নিখোঁজ, চার দিনেও মেলেনি সন্ধান ফুলপুরে সরকারি দপ্তর পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় জেলা পরিষদের মশারি বিতরণ শেরপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার দুই ম্যাচ অনুষ্ঠিত, কোয়ার্টার ফাইনালে হালুয়াঘাট ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
“যুক্তিতে মুক্তি—সত্যের জয়, বিতর্কে গড়ি আগামীর পরিচয়” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর রাউন্ড অব সিক্সটিনের দুটি জমজমাট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২ নভেম্বর ২০২৬) গভঃ ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হয় হালুয়াঘাট উপজেলা ও ধোবাউড়া উপজেলা। দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে গৌরীপুর উপজেলা ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান।
প্রথম ম্যাচের বিতর্কের বিষয় ছিল, “শিক্ষার্থীদের মানবিক ও শারীরিক বিকাশে খেলাধুলা পরীক্ষার ফলাফলের মতোই গুরুত্বপূর্ণ।” দ্বিতীয় ম্যাচের বিষয় ছিল, “অতিরিক্ত প্রযুক্তিনির্ভরতাই শিক্ষার্থীদের স্বাভাবিক সৃজনশীলতাকে বিনষ্ট করছে।”
উভয় ম্যাচেই প্রতিযোগী দলগুলোর যুক্তিনির্ভর বক্তব্য, তথ্যসমৃদ্ধ উপস্থাপনা, ক্ষুরধার পাল্টা যুক্তি এবং তাৎক্ষণিক বুদ্ধিমত্তার প্রকাশে পুরো অডিটোরিয়াম প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক শেষে প্রথম ম্যাচে হালুয়াঘাট উপজেলা এবং দ্বিতীয় ম্যাচে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর জন্য জেলা প্রশাসন, ময়মনসিংহের পক্ষ থেকে আকর্ষণীয় উপহারের ব্যবস্থা করা হয়। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও আনন্দময় ও স্মরণীয় হয়ে ওঠে।
এদিকে, আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে রাউন্ড অব সিক্সটিনের আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা উপভোগ করতে সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd