• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলপুরে সরকারি দপ্তর পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় জেলা পরিষদের মশারি বিতরণ শেরপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রাসঙ্গিক কিছু কথা লোহাগাড়ায় চুরি আড়াল করতে অপহরণের নাটক, ভিকটিমসহ ৮ লাখ টাকার মালামাল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ দুজনের কারাদণ্ড নেত্রকোণার মদনে চার উপজেলার আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল হালনাগাদ কর্মসূচি অনুষ্ঠিত বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুন-কে ফুলেল শুভেচ্ছা জানালেন মুর্শেদুল ইসলাম জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, তিন মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুরক্ষায় জেলা পরিষদের মশারি বিতরণ

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত অসহায় ও দুস্থ রোগীদের সুরক্ষায় মশারি বিতরণ করেছে জেলা পরিষদ। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে তত্বাবধায়কের হাতে মশারি তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু ছড়ায়। তাই শুধু রাতে নয়, দিনের বেলায়ও ডেঙ্গু আক্রান্ত রোগীদের মশারির মধ্যে থাকতে হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, চিকিৎসক ডা. মো. ইসমাইল হোসেন, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় হাসপাতালের ডেঙ্গু আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয় এবং তাদের সুরক্ষার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে মশারি তুলে দেওয়া হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার পাশাপাশি মশার কামড় থেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মশারির মধ্যে রাখা প্রয়োজন, যাতে তারা নতুন করে মশার কামড়ের শিকার না হন এবং ডেঙ্গু সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো যায়। এ ধরনের উদ্যোগ রোগীদের সুরক্ষায় সহায়ক ভূমিকা রাখবে। জেলা পরিষদের এ উদ্যোগকে ডেঙ্গু আক্রান্ত অসহায় ও দুস্থ রোগীদের সুরক্ষায় সহায়ক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd