• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর কবিতাঃ কষ্ট – কলমেঃ গোলাম রাশেদ নীলফামারী জেলা বিএনপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত সিংগাইর পৌরবাজারে মোবাইল কোর্টে ফার্মেসীকে জরিমানা পাবনায় কর্মরত অবস্থায় নিহত ১৩ সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবার পেল ৮ লাখ টাকা করে অনুদান সিংগাইরে স্কুলছাত্রী মারিয়ার মৃত্যুর হত্যা মামলা: ময়নাতদন্তে আত্মহত্যা, জেল খাটলেন শিক্ষক ও সাংবাদিক যুক্তরাজ্যে বিশ্বনাথ ওয়েল ফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ বলিবাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ১২ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা কর্মস্থল ছেড়ে মধুপুরে ২৩ শিক্ষক: ছুটির বিধি লঙ্ঘন ও হাজিরায় গরমিল

মিনির গল্প: কলমে: আল আমিন শেখ

Reporter Name / ২৪০ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

 

প্রিয় মা,
মা, আমি ভালো নেই।
তিশি-নিশিও ভালো নেই।
আমরা তিন বোন এখন শুধু স্মৃতি আঁকড়ে বেঁচে আছি।

বাকি রইল বাবা…
বাবা তো আজ দুই বছর হলো আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে।
ব্যবসার কাজে এক সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশে বেরিয়েছিল ,
তারপর আর ফেরেনি।
রাতগুলো এখনো তার ফেরার অপেক্ষায় জেগে থাকে!

প্রিয় মা,
তোমাকে খুব মনে পড়ে!
সেই শেষ বৃষ্টিতে তোমার সাথে ভেজা,
আর রাতে শেষবারের মতো ইলিশ ভাজি দিয়ে গরম ভাত খাওয়া—
সব আজও চোখের সামনে ভাসে!

তুমি আমাদের ছেড়ে চলে গেছো আজ পাঁচ বছর হলো।
মা, তুমি জানো?
সেই বৃষ্টিতে ভেজার পর থেকে আমি আর কখনো বৃষ্টিতে ভিজিনি।
আমার সবচেয়ে প্রিয় খাবার ইলিশ ভাজিও আর রাঁধিনি।
মনে হয়, তোমাকে ছাড়া এসবের স্বাদ নেই।

এখন রাত দুটো বেজে উনিশ মিনিট।
সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে!
জানালার কাঁচ বেয়ে জল গড়িয়ে পড়ছে,
আর আমার বুক বেয়ে নামছে তোমার কথা।
আজ তোমাকে ভীষণ মনে পড়ছে, মা!

তিশি-নিশি তোমার কথা খুব একটা বলে না।
কিন্তু মা,
তুমি শুনে খুশি হবে—আজ ওদের বারো বছর পূর্ণ হলো।
ওরা এখনো জানে না তুমি নেই।
ওরা জানে, তুমিও ঠিক বাবার মতো হারিয়ে গেছো।
ওরা অপেক্ষা করে, একদিন তুমি আর বাবা ফিরে আসবে।

মা, ও মা!
মা আমি ভালো নেই।
মা, তুমি কেমন আছো?
ওখানে কি বৃষ্টি হয়?
তুমি কি এখনো আমার জন্য ইলিশ ভাজি রাঁধো?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd